সারা দেশ

জবর দখল করে বাড়ির সামনের রাস্তা বন্ধ, প্রাচীর নির্মাণ ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুন, ২০২৩

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জবর দখল করে বাড়ির সামনের রাস্তা ঘেরাও করে অবরুদ্ধ করে দেয়া ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জেলা শহরের বিশ্বরোড মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন এর হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে নিজেদের নিরাপত্তাহীনতা ও জোরপূর্বক জমি দখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বক্তব্য রাখেন,জেলা শহরের শংকরবাটি তেনুমন্ডলপাড়া মহল্লার বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মী খলিলুর রহমান ইব্রাহিম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে চাই জেলা শহরের শংকরবাটি খাড়োপাড়া মহল্লার আব্দুল হক ও তার ছেলে মো.মিনহাজ, শংকরবাটি তেনুমন্ডলপাড়া মহল্লার মোহাম্মদ জালাল উদ্দিনের ছেলে ও মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ সেলিম ও আব্দুল হাকিম
এমনকি জোরপূর্বক জবর দখল করে আমার বাড়ির মেন গেটের সামনে চলাফেরার রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। শুধু দখল করে ক্ষান্ত হয়নি তারা, উল্টো নানারকম প্রাণনাশের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে আমাদেরকে। ভয়ে আমি আমার পরিবার নিয়ে ভাড়া বাসায় জীবন যাপন করছি সে বাড়িতে রয়েছে আমার বাবা,ও মা। আর কেউ থাকতে পারেনা তাদের ক্ষমতার দাপটে।
তিনি আরও বলেন, এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এর প্রেক্ষিতে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন ধরনের স্থাপনা বা দখলের নির্দেশনা থাকলেও কোর্টের আইন তোয়াক্কা না করে, এমনকি বিচারকের, নির্দেশনা অমান্য করে তারা জোরপূর্বক স্থাপনা নির্মাণ করেছে৷ এমনকি রাস্তা বন্ধ করে দেয়ার কারণে আমরা চলাচল করতে পারছিনা। এর সুষ্ট বিচারের দাবিতে আদালতের দ্বারে দ্বারে আমরা প্রতিনিয়ত যাতায়ত করছি। তাদের ক্ষমতার কাছে হার মেনেছে স্থানীয় কাউন্সিলর ও জন-প্রতিনিধিরা।
খলিলুর রহমান ইব্রাহিম বলেন, রাস্তা বন্ধ করে দেয়ায় একদিকে যেমন চলাচল করতে পারছি না, তেমনি অন্যদিকে রাস্তা বন্ধের পরেও নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। আমি পৌরসভার একজন সাধারণ কর্মচারী, প্রাণনাশের হুমকিতে ঠিকমতো অফিসে যেতে পারছিনা৷ আশঙ্কা রয়েছে আমার উপর যেকোন সময় হামলা হতে পারে। আর সংবাদ সম্মেলন করাতে আমি বড় আতঙ্কে রইলাম আমি প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও পরিবারের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে খলিলুর রহমান ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads