চৌদ্দগ্রামে যুবলীগ নেতার উদ্যোগে ২২০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার উদ্যোগে ২২০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০২০

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান ব্যক্তিগত অর্থায়নে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের গরীব, অসহায় ও কর্মহীন ২২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে।

মঙ্গলবার উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক তমিজ উদ্দিন তনু, আ’লীগ নেতা আবুল কাশেম, আবদুল হাকিম লাতু, যুবলীগ নেতা আজাদ হোসেন ননা, আলী হাকিম মামুন, তাজুল ইসলাম, মামুন, জামাল, দেলু, খলিল, জসিম, সাইফুল, আনোয়ার, আকতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অসহায় ও কর্মহীন পরিবারের সদস্যরা উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads