চাকরির তাগিদে ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকরা

সংগৃহীত ছবি

সারা দেশ

খবর নেই করোনা ঝুঁকি

চাকরির তাগিদে ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকরা

  • বাংলাদেশের খবর
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০২০

সরকার আর বিজিএমই-এর পক্ষ থেকে পোশাক শ্রমিকদের না আসার কথা বলার পরও চাকরীর তাগিদে কর্মস্থলে যোগ দিতে সড়ক ও নৌরুট দিয়ে ঢাকায় আসছেন।

পোশাক শ্রমিক জানাচ্ছেন, মালিকপক্ষ ও বিজিএমইএ’র মধ্যে সমন্বয়হীনতার কারণে নানা ধরনের হয়রানির স্বীকার হতে হচ্ছে তাদের। এছাড়া বাসাভাড়ার জন্য বাড়িওয়ালাদের চাপ ও সামনে ঈদে পরিবারের কথা চিন্তা করে নিজেদের তাগিদে বাধ্য হয়েই করোনার ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকরা।

রাজধানী ঢাকাসহ আশপাশের পোশাক কারখানায় যোগ দিতে কয়েকদিন ধরেই রাজধানীতে ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার বহু কর্মজীবী শ্রমিক।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পাটুরিয়া ঘাট হয়ে তারা ঢাকায় ফিরছেন। সুরক্ষা সামগ্রী ছাড়া মৃত্যুঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, রিকশাভ্যান ও পায়ে হেঁটে কর্মস্থলের ফিরতে শুরু করেছেন তারা।

এদিকে সরকারি নির্দেশে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে নিষিদ্ধ যানবাহনযোগে যাতায়াত করতে দেখা গেছে তাদের।

পাটুরিয়ায় ৪টি ফেরি দিয়ে অত্যাবশকীয় পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। দৌলতদিয়া ঘাট থেকে প্রতিটি ফেরিতে করে শত শত পোশাক শ্রমিকরা পার হচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads