চাঁপাইনবাবগঞ্জে ৮ আসামির সাজা মওকুফের নির্দেশ

সংগৃহীত ছবি

সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে ৮ আসামির সাজা মওকুফের নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ মে, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে ৮ আসামির সাজা মওকুফ করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত শনিবার ওরোববার দুই দফায় ৩ জন আসামিকে মুক্তি দেয়া হয়। ১০২ কারা আসামির সাজা মওকুফ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠালে তিন দফায় ৮ জন আসামীর সাজা মওকুফের নির্দেশনা পান জেলা কারাগার। প্রথম দফায় ১ জন ও দ্বিতীয় দফায় ২ জন আসামিকে মুক্তি দেয়া হয়। ৩য় দফায় বাকি ৫ জনের বিভিন্ন পরিমানে অর্থদণ্ড থাকায় তা পরিশোধ করলেই ছাড়া পাবে তারা।

বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ ইসমাইল হোসেন। তিনি জানান, করোনাভাইরাস রোধে এই সকল আসামিদের সাজা মওকুফ করা হয়েছে। সাজা মওকুফ হওয়া সকল আসামি সর্বোচ্চ এক বছর সাজার আদেশপ্রাপ্ত এবং সকলেই মাদক মামলার ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত।

শিবগঞ্জ উপজেলার মিস্ত্রিপাড়া বড়হাদিনগর গ্রামের ওহাব আলীর ছেলে তরিকুল ইসলাম, একই উপজেলার মনাকষা গ্রামের শ্রী ভুপেনের ছেলে শ্রী মনোজিত, কালিগঞ্জ গ্রামের সাজ্জাদ আলীর ছেলে সুলতান ওরফে ডাকুকে জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

এদিকে আগামীতে যারা মুক্তি প্রক্রিয়ায় রয়েছেন, তারা হলেন : শিবগঞ্জ উপজেলার জগন্নাতপুর চাপড়ীপাড়া গ্রামের আলকেস আলীর ছেলে আব্দুল রহিম, একই উজেলার সোনারপুরমাঠ টিয়াকাঠি গ্রামের তোজাম্মেল হকের ছেলে বুলবুল আহম্মেদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর সিসিডিবিমোড় এলাকার হাসান আলীর ছেলে ইব্রাহিম আলী, আরামবাগ পশ্চিমপাড়া মহল্লার সুরাতুজ্জামানের ছেলে সুমন পারভেজ এবং একই উপজেলার মৃত শাহজাহান আলীর ছেলে সামিউল আলী।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ১৭৫ জনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে ৯৬৯ জন আসামি রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads