সিলেটে বিনা মূল্যে টেলিমেডিসিন সেবা চালু

সংগৃহীত ছবি

সারা দেশ

সিলেটে বিনা মূল্যে টেলিমেডিসিন সেবা চালু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ মে, ২০২০

প্রথমবারের মতো সিলেটে বিনা মূল্যে টেলিমেডিসিন চিকিৎসাসেবা দেয়া শুরু হয়েছে। একদল চিকিৎসক ও একটি আইটি কোম্পানির উদ্যোগে এই চিকিৎসাসেবার যাত্রা শুরু হয়। ভিডিও কনফারেন্স বা মোবাইল ফোনে দিনে ১৫ ঘণ্টা সেবা দিতে প্রস্তুত অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

করোনা সংক্রমণের কারণে সিলেটে এক মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত সিলেটের মানুষ। সংক্রমণের ভয়ে হাসপাতালে যেতে নিরাপদ মনে করেন না অনেকে।

করোনা সংকটে চিকিৎসাসেবা দিতে গঠিত হয়েছে "করোনা সাপোর্ট সিলেট" নামে একটি টিম। বিনা মূল্যে টেলিমেডিসিন পদ্ধতিতে চিকিৎসাসেবা দিতে প্রস্তুত সিলেটের ৫টি মেডিক্যালের অর্ধশতাধিক চিকিৎসক।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ৩টি মোবাইল নম্বরে কল করে নাম নিবন্ধনের পর এই সেবা নিতে পারবেন রোগীরা। রোগের কথা জানালে করোনা সাপোর্ট টিম সেই রোগীর জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads