বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে "শেখ রাসেল বক্সিং ট্যালেন্ট হান্ট ক্যাম্প ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকেলে জেলার পুরাতন স্টেডিয়াম মাঠে শেখ রাসেল বক্সিং ট্যালেন্ট হান্ট ক্যাম্প ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ও বক্সিং একাডেমি'র সভাপতি জনাব মোঃ ছাইদুল হাসান পিপিএম।
এ সময় একাডেমির বিভিন্ন বক্সার বৃন্দ বক্সিং নৈপুণ্য প্রদর্শন করে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে বক্সিং এর ভূমিকা অপরিসীম।
এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমি'র উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এই সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা ক্রীড়া সংস্থা ও বক্সিং একাডেমির কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড় এবং অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।





