আইন-আদালত

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ গ্রেপ্তার-১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০২৩

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি সহ রবিউল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ইউসুফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।
সোমবার (৭ আগষ্ট) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, ৬ আগস্ট রোববার রাত পৌণে ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলায় একতা পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কানসাট হতে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী আসামি রবিউলকে তল্লাশী শুরু করে ডিবি পুলিশ। এক পর্যায়ে আসামির পরিহিত প্যান্টের সামনের বেল্টের নাভির নিচে অভিনব কায়দায় সেটিং অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।
জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকারের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads