আইন-আদালত

গোমস্তাপুরে অটো ভ্যান উদ্ধার আটক তিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ জুলাই, ২০২৩

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি:
গোমস্তাপুরে চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার করেছে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র। জানাযায় গত ২৩ শে জুন দেলোয়ার হোসেন নওগা নেয়ামতপুর উপজেলা হাজিনগর মাকলা হাট থেকে রহনপুর স্টেশন বাজার মাছ পট্টিতে মাছ কেনার জন্য যায়। মাছ কিনে ফেরার পর দেখতে পায় তার ভ্যান টি নেই। অনেক খোঁজাখুঁজি করে ভ্যানটি না পেয়ে গোনস্তাপুর থানায় অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে রহনপুর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল বারী ও এ এস আই মোজাম্মেল হক শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিন টি ভ্যান উদ্ধার করে ও তিন জন আসামিকে আটক করা হয়। আসামি মোঃ মোকসেদুল ইসলাম ওরফে চন্দন(৩৫) পিতা হযরত আলী গ্রাম সাংসইল থানা নিয়ামতপুর জেলা নওগাঁ,, শাহালাল হোসেন ওরফে বাবু (৩২) পিতা রবজুল হক গ্রাম হুজরাপুর থানা গোমস্তাপুর জেলা চাঁপাইনবাবগঞ্জ। মোঃ আব্দুল খালেক (২৯)পিতা খোরশেদ আলম সাং কাজলা থানা নাচোল জেলা চাঁপাইনবাবগঞ্জ। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান এরকম অভিযান চলতে থাকবে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads