সারা দেশ

গাজীপুরে বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

  • ''
  • প্রকাশিত ১ জুলাই, ২০২৪

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বস্তায় করে অভিনব কায়দায় বিপুল পরিমাণ বিদেশি মদ বহন করার সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার দুপুর তিনটার দিকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে নগরীর ইটাহাটা এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তাদেরকে তল্লাশি চালিয়ে বস্তায় রক্ষিত ৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাসন থানার ইটাহাটা মধ্যেপাড়া গ্রামের জোবায়েদ হাসান শিমুল একই থানার মজলিশপুর গ্রামের মো. কামরুল ইসলাম ও কুড়িগ্রাম সদর থানার বেলগাছা গ্রামের মো. সাইফুল ইসলাম৷

উদ্ধার মাদকের মূল্য দুই লাখ টাকা। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, রবিবার দুপুরে ইটাহাটা এলাকায় একটি গলিতে বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads