মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।
সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণখলা গ্রামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১-এপ্রিল) ভোর রাতে মাধবপুর থানার এএসআই উত্তম কুমার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণখলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, আসামি সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন মাদক মামলায় আদালত কর্তৃক ৭-বছর কারাদণ্ড এবং ১-লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সূত্রে সে বাড়ি এসেছে তথ্য পেয়ে ভোর রাত্রে মাধবপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।





