খুলনা প্রতিনিধি \
খুলনার রূপসা উপজেলার পপুলার পাট গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিভানোর কাজ করে। ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক ফারুক শিকদার অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্রগুলি জানায়, জেলার রূপসা উপজেলার রাজাপুর এলাকার পপুলার পাট গোডাউনে ১০ নবেম্বর বিকালে ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। শুক্রবার এ গোডাউনের কাযক্রম বন্ধ থাকে।
ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক ফারুক শিকদার বলেছেন, আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রনে আসলে কারণ জানা যাবে।
পপুলার পাট গুদামের ক্যাশিয়ার জীবন বাবুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে আমি এসেছি। এখনও আগুন লাগার কারন জানা যায়নি।





