বরগুনা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার সাড়ে ১০ টায় বরগুনা জেলা বিএনপির নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনশন কর্মসূচি পালন করবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ- জামান মামুন মোল্লা,বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা,সাবেক যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, আমতলী উপজেলা বিএনপি আহ্বায়ক জালাল উদ্দিন ফকির।
এ সময় বক্তারা দাবি করেন,খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা নিয়ে তার পরিবার সরকারের কাছে একাধিকবার আবেদনই করেনি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছে। দেশের মানুষ এত বোকা নয়। তারা বুঝেছে শেখ হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া। তাকে যদি আটক রাখা যায় তাহলে তারা (সরকার) অবৈধ শাসন টিকিয়ে রাখতে পারবে। খালেদা জিয়ার কিছু হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না এবং বিদেশে সুচিকিৎসার অনুমতি দিতে হবে।





