কুলাউড়া শরীফপুরে ভাতার কার্ড বিতরণ

কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে বৃদ্ধের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দিচ্ছেন অতিথিরা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুলাউড়া শরীফপুরে ভাতার কার্ড বিতরণ

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০২০

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ২৪০ জন হতদরিদ্রদের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার ১৬ সেপ্টেম্বর বিকালে ভাতার কার্ড বিতরণ উপলক্ষে ইউনিয়নের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিম, কুলাউড়ার উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমুখ। এসময় পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিশেষে অতিথিগন উপকারভোগীদের হাতে ভাতার কার্ড তুলে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads