কুলাউড়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

কুলাউড়ার ব্রাহ্মণবাজারে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে অভিযানে জরিমানা করছের ইউএনও

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুলাউড়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০২০

কুলাউড়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ও স্বাস্থ্যবিধি না মানায় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যাচাই করা হয়। এসময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে বাজারের ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধির শর্ত ভঙ্গ করে মাস্ক পরিধান না করায় দুই জনকে আরও ৭ শত টাকা অর্থদন্ড আরোপ করে তা আদায় করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে, এবং এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads