মৌলভীবাজারের কুলাউড়ায় আরও ৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
রোববার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়।
আক্রান্ত ৪ জনের মধ্যে কুলাউড়া পৌরসভার দেখিয়ার পুর এলাকার ১ জন, কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের মাহদি ফার্মেসির ১জন ও রাম গোপাল ফার্মেসির ২ জন রয়েছেন। নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ৬১ জন। সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন ১৯ জন।





