আপডেট : ২১ June ২০২০
মৌলভীবাজারের কুলাউড়ায় আরও ৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। রোববার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়। আক্রান্ত ৪ জনের মধ্যে কুলাউড়া পৌরসভার দেখিয়ার পুর এলাকার ১ জন, কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের মাহদি ফার্মেসির ১জন ও রাম গোপাল ফার্মেসির ২ জন রয়েছেন। নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে প্রশাসন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ৬১ জন। সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন ১৯ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১