কালিয়াকৈরে ডিবি পরিচয়ে ডাকাতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে ডিবি পরিচয়ে ডাকাতি

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১ সেপ্টেম্বর, ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার রাতে এক বাসা-বাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ীর মালিক মো. মহব্বত হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকার মহব্বত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।শনিবার ভোর রাত ৩টার দিকে ৮-৯ জনের একদল ডাকাত বাসার কেচি গেটের  তালা কেটে দ্বিতীয় তলায় উঠে। মেইন দরজা ভেঙ্গে দ্বিতীয় তলার ভিতরে প্রবেশ করে। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলেন। পরে তারা একজন নারী আসামি ধরার কথা বলে ঘরের ভিতরে ঢুকে। এ সময় বাড়ীর মালিক মহব্বত হোসেন, তার স্ত্রী সানজিদা ইয়াসমিন মুন্নি ও ছেলে মেহেরাব হোসেন মাহিবকে হাত-পা, চোখ ও মুখ বেধে ফেলে। পরে তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দেড় লক্ষ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণ ও বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।

এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads