কলাপাড়ায় এক শিক্ষকসহ ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা

কলাপাড়ায় এক শিক্ষকসহ ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর, ২০১৯

পটুয়াখালীর কলাপাড়ায় এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় নকল করার অভিযোগে ১৪ পরীক্ষার্থী ও নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

রোববার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

বহিষ্কার শিক্ষক মো. আব্দুল জব্বার নেছারুদ্দিন সিনিয়র মাদরাসার শিক্ষক। তিনি পরীক্ষার হলে দায়িত্ব পালন কালে কেন্দ্র পরিদর্শক হল পরিদর্শণে গিয়ে শিক্ষার্থীদের বই ও বইয়ের ছেঁড়া পৃষ্ঠা সহ আটক করেন।

কেন্দ্র সচিব পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস জানান, নকল করা ও নকলে সহায়তার অভিযোগে কেন্দ্র পরিদর্শকের নির্দেশে ১৪ পরীক্ষার্থী ও এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads