আপডেট : ১৭ November ২০১৯
পটুয়াখালীর কলাপাড়ায় এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় নকল করার অভিযোগে ১৪ পরীক্ষার্থী ও নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রোববার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। বহিষ্কার শিক্ষক মো. আব্দুল জব্বার নেছারুদ্দিন সিনিয়র মাদরাসার শিক্ষক। তিনি পরীক্ষার হলে দায়িত্ব পালন কালে কেন্দ্র পরিদর্শক হল পরিদর্শণে গিয়ে শিক্ষার্থীদের বই ও বইয়ের ছেঁড়া পৃষ্ঠা সহ আটক করেন। কেন্দ্র সচিব পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস জানান, নকল করা ও নকলে সহায়তার অভিযোগে কেন্দ্র পরিদর্শকের নির্দেশে ১৪ পরীক্ষার্থী ও এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১