জাতীয়

করোনায় ফের মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ, শনাক্ত ২৬২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০২১

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগে দীর্ঘ ১৭ মাস পর ২০ নভেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছিল বাংলাদেশ। এরপর আজ ফের মৃতুশূন্য দিন দেখলো দেশ। এর আগে বাংলাদেশে করোনায় আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় গত বছরের ৮ মার্চ এবং প্রথম মৃত্যুটি ঘটে ১৮ মার্চ।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।.

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৪৯৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads