সারা দেশ

রোকেয়া দিবসে মির্জাপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০২১

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, প্রেসক্লাব মির্জাপুরের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম শেলী প্রমুখ।

আলোচনা শেষে পাঁচ ক্যাটাগরিতে উপজেলার ৫ নারী জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পায়েল আক্তার নুপুর, সফল জননী শিরিয়া বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোমা সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ফাতেহা খানম, সমাজ উন্নয়নে অবদান রাখা হাজেরা খাতুন।

সংবর্ধনা অনুষ্ঠানে জয়িতাদের হাতে একটি সার্টিফিকেট, চাদর ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads