আটোয়ারীতে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

আটোয়ারীতে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

  • আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০২০

“ ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্ট কালের কর্ম বিরতি শুরু হয়েছে।

বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেল্থ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের বাস্তবায়নে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বের) হতে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্ম বিরতি শুরু হয়েছে।

এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ হেল্থ এসিস্টেন্ট এসোসিয়েশন আটোয়রী উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী মোঃ নুর আলম।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ১৯৯৮ ইং সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা, ২০১৮ ইং সালে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি - স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের -১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ নিয়োগ বিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি শুরু হলো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা মান্য করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads