সারা দেশ

ভালুকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০২০

ভালুকায় করোনা প্রতিরোধ ও জনসাধারণের সচেতনতার লক্ষে মাস্ক না পড়ায় আজ বৃহস্পতিবার (২৬নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ৬জনকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।

নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, ২য় ধাপে করোনা ভাইরাস সংক্রমন ব্যাপক ভাবে ছড়ানোর আগেই সকলকে মাস্ক পরিধানের লক্ষে আমাদের এ ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।

তিনি আরো বলেন, জরিমানা করাটা আমাদের মূল উদ্দেশ্য নয় মানুষদের সচেতন করাই মূল লক্ষ্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads