আগামী নভেম্বরে জাকসু নির্বাচন!

সংগৃহীত ছবি

শিক্ষা

আগামী নভেম্বরে জাকসু নির্বাচন!

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আগামী নভেম্বর মাসে আয়োজন করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। জাকসুর দাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র নেতাদের সরব অবস্থান, মানববন্ধন ও আন্দোলনের মুখে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাকসু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনেরও কথা বলেন উপাচার্য।

শুক্রবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম সিনেট সভা শুরুর আগে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, ‘আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করবো এবং ওই নির্বাচন কমিশন আগামী নভেম্বর মাসের মধ্যে জাকসুর তফসিল ঘোষণা ও নির্বাচনের আয়োজন করবেন। আমরা আগামী সিনেট অধিবেশন ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে করতে চাই। আমি বলেছি জাকসু দিবো মানে দিবোই।’

এদিকে, উপাচার্যের এ আশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার (২৮ জুন) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হল রুমের সামনে জাকসুর তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা সকল বৈধ ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। এ দাবিতে সিনেট হলে প্রবেশে সিনেটরদেরকে বাধা প্রদান করেন শিক্ষার্থীরা। তবে পরবর্তীতে জাকসু নির্বাচনের আশ্বাসে সিনেটরদের হলরুমে প্রবেশ করতে দেন তারা। এদিকে একই দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads