বিএনপি নেতা খায়রুল কবীর খোকন কারাগারে

বিএনপি নেতা খায়রুল কবীর খোকনকে কারাগারে নেওয়া হচ্ছে

সংগৃহীত ছবি

আইন-আদালত

জামিন নামঞ্জুর

বিএনপি নেতা খায়রুল কবীর খোকন কারাগারে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৮

বিশেষ নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনে বিএনপি’র প্রার্থী খায়রুল কবির খোকনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আতাবুল্লাহ এ নির্দেশ দেন।

খায়রুল কবির খোকনের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া বলেন,‘চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষ নিরাপত্তা আইনের একটি মামলায় ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করা হয়েছিল। সেখানে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নাম না থাকলেও ২৫ নভেম্বর ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ। আজ  ওই মামলায় খোকনসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালত দুইজনের জামিন মঞ্জুর করলেও খোকনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া আরো বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে খায়রুল কবীর খোকনের বিরুদ্ধে মিথ্যা এ গায়েবি মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারের কোথাও তার নাম ছিল না। যেহেতু নির্বাচনে অংশ নেবেন সেহেতু তিনি এ মামলায় জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads