ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য : ড. কামাল

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন

সংগৃহীত ছবি

জাতীয়

ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য : ড. কামাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর, ২০১৮

দেশে স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই স্বাধীনতার মূল্যবোধ রক্ষা করব। ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।

আজ রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, স্বাধীনতায় কি পেয়েছি তা স্মৃতিসৌধে এসে স্মরণ করতে হবে। শহীদদের চাওয়া আইনের শাসন, গণতন্ত্র, মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। শহীদদের লক্ষ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি। সেই লক্ষ্য পূরণে আমাদের কাজ করতে হবে। এজন্য আমরা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি।

ড. কামাল বলেন, বিজয়ের মাসে শপথ নিতে হবে কোনো জবরদস্তি, কোনো লাঠিয়াল, সন্ত্রাসের ব্যবহার মেনে নেয়া যায় না। যারা রুগ্ন রাজনীতি করে তারাই জরবদস্তি, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার করে। স্বাধীন দেশে এগুলো মানা হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads