গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মাদপুরে অভিযান চালিয়ে চোরাই তেলসহ এক চোরকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দীর্ঘদিনের তেল চোর চক্রের অন্যতম সদস্য পিন্টু শেখ (৩৮) ট্রেন থেকে চুরি করা ৪হাজার ৫৯০লিটার তেলসহ র্যাবের কাছে ধরা পড়েছে।
তিনি ঈশ্বরদী শহরের শৈলপাড়া এলাকার রিয়াজ শেখের ছেলে। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শহরের ফতেমোহাম্মাদপুরের মৃত গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান মিজান (৫০) ও একই এলাকার মৃত আব্দুল বারীর ছেলে সুমন হোসেন (৩০)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, আটককৃত পিন্টু শেখ ট্রেনের চিহিৃত তেল চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ট্রেনের জ্বালানী তেল চুরি করে নিজেদের নিকট মজুদ রেখে বিক্রয় করে আসছিল।





