আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারী দিবস উপলক্ষে বার্লিনে সিটি কিউব আইটিবি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেয়া হয়।
নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য তাকে এই পদক দেয়া হয়েছে।
ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) এই পদক প্রদান করে।
জার্মানীতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক গ্রহণ করেন। সংশ্লিষ্ট দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





