মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে সেবামূলক সংগঠন ‘মুভমেন্ট ফর পিপলস্’ করোনাকালীন আর্থিক সহোযোগিতা ও ইফতার বিতরণ কর্মসূচী পালন করেছে।
গতকাল রোববার (৯ মে) রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকায় সংগঠনের উদ্যো এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২,৩,৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র বিপ্লবি, ৪নং ওয়ার্ড কমিশনার ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠি উপজেলার ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাবলু, ঢাকা মহানগর দক্ষিন সৈনিকলীগের সাধারন সম্পাদক বাপ্পী, সাবেক ছাত্রনেতা বাবু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন রাফি, অভিন, মাহাদি, মোস্তাকিম, নূর আলম, আলিফ, রনি।





