শিক্ষা

২ অক্টোবর থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা সারাদেশে একযোগে আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুপুর ১টা ৩০ মিনিট থেকে প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এই পরীক্ষা শুরু হবে। চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

সারাদেশে মোট ১ হাজার ৮৫৯টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ জন শিক্ষার্থীর এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads