প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আসা ৭ যাত্রীকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে আগত ৭ বৈধ পাসপোর্টধারী বাংলাদেশে প্রবেশ করে। সন্ধ্যায় ৭ যাত্রীকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, ভারত থেকে আসা ৭জন বৈধ পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর উপজেলা প্রশাসন তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে ভর্তি করার জন্য নিয়ে যান।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানান, তাঁরা অসুস্থ না হলেও করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে। এখনি ভারতে সব পথ বন্ধ করা দেয়া উচিৎ। আমরা এ বার্ডেন সহ্য করতে পারছি না।





