হিলিতে ভ্যানগাড়িতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হিলিতে ভ্যানগাড়িতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অগাস্ট, ২০২০

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছেন থানা পুলিশ।

আটক আসামি হিলির বৈগ্রামের মৃত ছাদেক আলির ছেলে জিয়াউর রহমান (৩৮)।

আজ রোববার সকাল ৯টার দিকে হিলির ছোট ডাঙ্গাপাড়া পাকা রাস্তা উপর থেকে ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেন্সিডিল সহ তাকে পুলিশ গ্রেফতার করে।

হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আজ রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার সঙ্গী ফোর্স নিয়ে ছোট ডাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ জিয়াউরকে হাতেনাতে আটক করে।

আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads