হিলিতে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হিলিতে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

  • মোঃ লুৎফর রহমান, হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০২১

দিনাজপুরের হিলিতে বিশেষ ক্ষমতা আইনে মাদকের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন মিয়া (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে হিলির পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা সদরের চাকিপাড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহিন মিয়া হাকিমপুর (হিলি) পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার আজগর আলীর ছেলে। 

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান, গত ২০১০ সালের স্পেশাল ট্রাইবুনাল(এসটি) মামলা ৩৫২/২০১০ এবং ওই বছরের জুলাই মাসের ১৮ তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে হাকিমপুর থানার ১২ নং মাদকের  মামলা, জিআর ১০৩/২০১০ এর তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক করার লক্ষে প্রযুক্তির সহায়তায় হাকিমপুর থানা পুলিশের একটি টিম পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা সদরের চাকিপাড়া গ্রামে অভিযান চালিয়ে শ্বশুর বাড়ি থেকে আসামি শাহিন মিয়াকে আটক করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads