হাজি আতিক উল্যাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাজি আতিক উল্যাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০২১

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি মো. আতিক উল্যাহ চৌধুরীর অষ্টম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার বাদ আসর মোল্লার হাট নিজ অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করেন তার সন্তান বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক।

উল্লেখ, ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন ইউপি চেয়ারম্যান আতিক উল্লাহ চৌধুরী। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তার আগুনে পোড়া বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ।

পরে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর মৃতদেহের পরিচয় গোপন করার জন্য লাশ পুড়িয়ে ফেলা হয়। কিন্তু সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে লাশ শনাক্ত করেন তার ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী।

গতবছর ২ ডিসেম্বর আতিক উল্লাহ চৌধুরীকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় সাত আসামির ফাঁসির রায় দেন আদালত।

দোয়া মাহফিলের এসময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজি মো. ফজলুর রহমান, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, কোন্ডা ইউনিয়ন আওয়ামী যুগ্ন আহবায়ক জিয়া রহমান, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ইমরাজ হোসেন সোহাগ, সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, কোন্ডা ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজি মো. ইনসান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজি মোঃ আবু তালেব মাদবর।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়নের ইউপি সদস্যরাসহ কোডা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক জসিম আহমেদ নিরব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads