হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে ফাস্টফুড দোকানের কর্মচারী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ওই এলাকার বাগানবাড়ি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক মাধবপুর উপজেলার মনতলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (২৭)। তিনি হবিগঞ্জ শহরে একটি ফাস্টফুড দোকানের কর্মচারী ছিলেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তার হাতে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।





