সারা দেশ

হবিগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন 

  • ''
  • প্রকাশিত ২৫ মার্চ, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে বকেয়া পরিশোধ ও ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবীতে মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এই মানববন্ধন করে। সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- আমরা ইন্টার্ন চিকিৎসকরা সার্বক্ষণিক হাসপাতালের সম্মুখ সৈনিক হিসেবে কাজ করছি। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হলেও ইন্টার্ন চিকিৎসকরা ন্যায্য বেতন-ভাতা পাচ্ছি না। অতীতে বারবার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় ১৫ হাজার টাকা কোনোভাবেই একজন ইন্টার্ন চিকিৎসকের পরিশ্রমের মূল্যায়ন হতে পারে না। ইন্টার্নদের সব বকেয়া ভাতা পরিশোধ এবং ইন্টার্ন ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা হোক। 

হবিগঞ্জ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোশাহিদ চৌধুরী বলেন- আমরা ইন্টার্ন চিকিৎসক হিসেবে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে কাজ করছি। আড়াই মাস পেরিয়ে গেলেও এখনও আমরা ভাতা পাইনি। অবিলম্বে ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ এবং বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করা এখন সময়ের দাবি।

মানববন্ধন শেষে উল্লিখিত দাবী দুটির দাবীতে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন ইন্টার্ন চিকিৎসকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads