সারা দেশ

হবিগঞ্জে অবরোধে রাস্তায় আগুন ও ককটেল বিস্ফোরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জ প্রতিনিধি:

সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এরই সমর্থনে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে রাস্তার উপর আগুন  এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে পিকেটিং করতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসলে ছাত্রদলের নেতা কর্মীরা পিছনে সরে যান। এ সময় পুলিশ সদস্যদের দেখা যায় শায়েস্তানগর এলাকার ভিতরে ঢুকে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করতে। পরে পুলিশ সদস্যরা এসে রাস্তার উপরে থাকা অবশিষ্ট জ্বালানি কাঠ এবং ছাই সরিয়ে দেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন - পুলিশ ঘটনাস্থলে পৌঁছা মাত্র পিকেটাররা পালিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads