স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

ছবি : সংগৃহীত

জাতীয়

স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ, ২০১৯

দেশ ও জাতির অগ্রগতিতে বিভিন্নক্ষেত্রে গৌরবোজ্জল অবদানের বাংলাদেশ সরকার এ বছর ১৩ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করেছেন। আজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব(কমিটি ও অর্থনীতি) মোসাম্মাৎ নাসিমা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

স্বাধীনতা ‍ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার এ সম্মাননা পাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জি. মোশাররফ হোসেন, ডা. কাজী মিসবাহুন নাহার, মরহুম আবদুল খালেক (মরণোত্তর)।

এ ছাড়া মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর), ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, মুর্তজা বশীর, হাসান আজিজুল হক, অধ্যাপক ড. হাসিনা খান ও একটি প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মনোনীত বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এ পুরস্কার তুলে দেবেন।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে সরকার।

স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads