সারা দেশ

স্ত্রী হত্যা মামলায় কারাগারে স্বামী

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অক্টোবর, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত স্বামী গোলাম সরোয়ার বাপ্পিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বোনের বাসা থেকে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। বাপ্পি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আখিরা ফতেপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, চলতি মাসের ১৩ অক্টোবর বুধবার উপজেলার গোড়াই টেকিপাড়া এলাকা থেকে গলায় উড়না পেঁচানো অবস্থায় লাবণী আক্তার নামের এক গৃবধূর লাশ উদ্ধার করে পুলিশ। লাবণী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোটনারিচাগারি গ্রামের লাল মিয়ার মেয়ে (১৮)।

পারিবারিক কলহের জেরে লাবণীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে ওইদিনই বোন জামাই গোলাম সরোয়ার বাপ্পিকে অভিযুক্ত করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই রায়হান। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন বাপ্পি। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার ১৩ দিন পর সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আইয়ুব খান বলেন, বাপ্পিকে গ্রেপ্তারের পর বুধবার টাঙ্গাইল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটির আসল রহস্য উন্মোচনে ছায়া তদন্ত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads