সোনারগাঁয়ে হাসপাতালের এমডিসহ ২ ভুয়া চিকিৎসক আটক

সংগৃহীত ছবি

অপরাধ

সোনারগাঁয়ে হাসপাতালের এমডিসহ ২ ভুয়া চিকিৎসক আটক

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২ জুলাই, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ল্যাব নামে এক হাসপাতালে রোগী দেখার সময় দুই ভুয়া চিকিৎসক ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল । সোমবার রাত দশটায় র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তিন প্রতারককে আটক করে।

আটককৃতরা হলেন- চিকিৎসক সোলায়মান, উৎপল এবং হাসপাতালটির এমডি পরিচালক আরিফুজ্জামান লিটন।

র‌্যাব জানায়, আটককৃত সোলায়মান ও উৎপল দুজনই মেডিক্যাল অ্যাসিসটেন্ট। তবে হাসপাতালটির মালিকপক্ষের যোগসাজসে নিজেদের এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সেখানকার  রোগিদের চিকিৎসা প্রদান সহ ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। পরীক্ষা নিরীক্ষার নামে রোগীদের সঙ্গে নানাভাবে প্রতারণাও করে আসছেন তারা। এছাড়া হাসপাতালটির অনুমোদন তিন বছর আগে  মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও তা নবায়ন না করায় বর্তমানে এটি একটি অবৈধ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে।

ল্যাব স্থাপনের জন্য পরমানু শক্তি কমিশনের কোন ছাড়পত্রও এই প্রতিষ্ঠানটির নামে নেই।

স্থানীয়দের কাছ থেকে এসব অভিযোগ পেয়ে র‌্যাব সোমবার রাতে সেখানে অভিযান চালায় এবং কাগজপত্র পর্যবেক্ষণ করে অভিযোগের সত্যতা পায়। এ সময় রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া অবস্থায় দুই ভুয়া চিকিৎসকসহ হাসপাতালের মালিককে হাতেনাতে আটক করা হয়।

চিকিৎসক দাবিদার দুজনের একজনও এমবিবিএস সনদ দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের ভুয়া চিকিৎসক এবং প্রতারণার বিষয়টি স্বীকার করে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads