নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামদানী শাড়ীর কারিগর (৩৫) কে এক বখাটে যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাদিপুর ইউনিয়নে ভারগাঁও চৌধুরীপাড়া এই ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযুক্ত ধর্ষক শাহীন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ ।
আজ বুধবার (১৮ডিসেম্বর) বিকালে ধর্ষিতা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামালা দায়ের করেন।
ধর্ষক শাহীন (৪০) সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ধর্ষিতা একজন জামদানী শাড়ীর সুতা তৈরির কারীগর। দুই কন্যা সন্তান ও শাশুড়িকে নিয়ে ভারগাঁও চৌধুরীপাড়া বাড়িতে বসবাস করেন । তার স্বামী রূপসি এলাকায় জামদানী হাউজে কাজ করেন। সপ্তাহে ১/২ দিন বাড়ি আসে। এই সুযোগে গত ১২ ডিসেম্বর রাতে ১১ টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে খোলা জায়গায় আসলে আগে থেকে উৎপেতে থাকা সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে শাহীন মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোক জন ছুটে আসলে ধর্ষক শাহীন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আজ বুধবার ধর্ষিতা বাদি হয়ে থানায় মামালা দায়ের করেন। এ ঘটনায় ধর্ষক শাহীনকে আটক করে বুধবার নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।





