সোনাগাজীতে ইয়াবা ও বন্দুক সহ আটক ১

ইয়াবা ও বন্দুক সহ আটকৃত সাইফুল ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

সোনাগাজীতে ইয়াবা ও বন্দুক সহ আটক ১

  • সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০১৯

সোনাগাজীতে সাইফুল ইসলাম (৩৫) কে ১৫৬পিস ইয়াবা, তিন রাউন্ড কার্তুজ ও একটি এক নলা বন্দুক সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত নয়টার দিকে গোপনে সংবাদে পেয়ে এসআই ছায়েদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম পাশ্ববর্তী ভাদাদিয়া গ্রামের ছিদ্দিক আহম্মদের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি মইন উদ্দিন জানায়, গোপনে সংবাদে পেয়ে এসআই ছায়েদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে ।তিনি দাবী করেন, গ্রেফতারকৃত সাইফুলের দেহ তল্লাশি করে ১৫৬পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার রান্না ঘরের লাকড়ির নিচে রক্ষিত একটি এক নলা বন্দুক ও শয়ন কক্ষের বেডায় (দেয়ালে) ব্যাগের মধ্যে রক্ষিত তিনটি তাজা কার্তুজ উদ্ধার করে।

এ ব্যাপারে এসআই ছায়দুর রহমান বাদী হয়ে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads