সেনবাগে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল, ২০২০

নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ মোঃ আবুল হোসেন ( ৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করছে।

আজ বুধবার দুপুরে ১টার দিকে উপজেলার উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির ৯নং ওয়ার্ডের বোরহান উদ্দিনের বাড়ির কবরস্থানের পাশ্বের  রাস্তার থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত আবুল হোসেনের বাড়ি একই উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ফকিরহাট এলাকায়। সে ওই এলাকার গাইন বাড়ির মৃত আবদুল গোফরানের ছেলে।

সেনবাগ থানার এসআই সৌরজিৎ বড়ূয়া জানায়, বেলা ১১টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী । এরপর তারা দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে, বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, আবুল হোসেন কুমিল্লার লাঙ্গলকোট এলাকায় একটি হিড়জা সম্প্রদায়ের সঙ্গে থাকত। ধারণা করা হচ্ছে লাঙ্গলকোটে তার মৃত্যু হলে লাশটি এলাকায় নিয়ে আসার সময় হয়তো এলাকাবাসী অথবা পুলিশে ভয়ে লাশটি তারা ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads