সেনবাগে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ৪ জনের নমুনা সংগ্রহ

ফাইল ছবি

সারা দেশ

সেনবাগে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ৪ জনের নমুনা সংগ্রহ

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ছিলাদী গ্রামে জ্বর,শর্দি ও কাশীসহ বিভিন্ন করোনার উপসর্গ নিয়ে মো. জুয়েল (২৫) নামের এক যুবক মারা গেছে। আজ মঙ্গলবার সকালে ওই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত ব্যাক্তি, তার স্ত্রী,মা ও অপর এক আত্বীয়ের নমুনা সংগ্রহ করেছে করোনা পরীক্ষার জন্য। ওই বাড়ির দুইটি পরিবারকে লকডাউন ঘোষণা করে লাল পতাকা উড়িয়ে দিয়েছে।

জুয়েলের বাড়ি সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ছিলাদী গ্রামে। সে ওই গ্রামের নতুন মোল্লা বাড়ির মৃত মো. শাহাজাহানের ছেলে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচপিও) ডাক্তার মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ওই যুবক গত কয়েকদিন ধরে জ্বর,শদি,কাশিতে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে বাড়িটির দুইটি পরিবারকে লকডাউন ঘোষনা করা হয়েছে। এবং মৃত ব্যাক্তি সহ চার জনের নমুনা সংগ্র করে করোনা পরীক্ষার জন্য নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads