সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি \
নোয়াখালীর সেনবাগে হিফয সম্পন্নকারী ১২ হাফেজে কোরআন ছাত্রকে পাগড়ী প্রদান ও ৩০ ছাত্রকে কোনআনের ছবক দেওয়া হয়েছে। এ উপলক্ষে ছমির মুন্সির পশ্চিম বাজার মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদ সংলগ্ন মাঠে উপজেলার ছমির মুন্সির হাট বাজারের জমজম টাওয়ারে অবস্থিত তাহসীনুল কোনআন হাফেজিয়া মাদরাসার উদ্যোগে ছাত্রদের পাগড়ী প্রদান ও ছবক দেওয়া উপলক্ষে এক ওযাজ ও ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছমির মুন্সির হাট বহুমুখি সমবায় সমিতির সভাপতি সমাজসেবক বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওযাজ ও দোয়া মাহফিল এবং ক্বেরাত সম্মেলনে , বয়ান করেন, মুফতী মাহফুজুর রহমান জাবের, ক্বারী সাইদুল ইসলাম আসাদ, আবদুল মালেক সমাজী, খালেদ সাইফুল্লাহ ,মুফতী শহীদুল্লাহ,আহম্মদ উল্লা আজিজী,আসাহাব উদ্দিন আল আজাদ, ফয়সাল আহমেদ,এমরান হোসেন,সাইফুল ইসলাম,আবুজর গিলারী,বশির উদ্দিন ভূঁইয়া ও মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী মনিরুল ইসলাম।





