মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দে্রর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সারাদেশের সঙ্গে একযোগে ৫০টি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে ভ্যাচুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে সেনবাগ মডেল মসজিদের উদ্বোধন করেন। এসময় সেনবাগে মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী—২(সেনবাগ—সোনাইমুড়ি আংশিক আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।
উল্লেখ্য সারাদেশের ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে সোমাবর ৫০ টি মসজিদের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী কতৃর্ক মডেল মসজিদ উদ্বোধনের পর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবুল কাশেম,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মো: আন্দালিব, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, ঠিকাদারি প্রতিষ্ঠান হাজী ট্রেডার্স এর কর্ণধার ও সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, ইসলামিক ফাউন্ডেশনের সেনবাগ কো—অর্ডিনেটর শাহিন আক্তার, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন, কাদরা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া সহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মসজিদের দেয়ালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের নাম ফলক উম্মোচন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অতিথি বৃন্দ।





