শোবিজ

সুস্থ হয়ে উঠছেন প্রিয়াঙ্কা জামান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০১৯

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ছোট পর্দার অভিনয়শিল্পী ও মডেল প্রিয়াঙ্কা জামান। তাকে এতদিন লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল। বর্তমানে প্রিয়াঙ্কা শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তাকে যে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল, গত বুধবার তা খুলে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগ থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা জামানের জ্ঞান ফিরেছে, তিনি এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন, কথা বলছেন, সবাইকে চিনতে পারছেন। এমন উন্নতি অব্যাহত থাকলে আগামী দু-এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করার সম্ভাবনা আছে।

প্রিয়াঙ্কা জামানের বড় বোন জেরিন জামান বলেন, আমরা প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছি। ও আমাদের সঙ্গে কথা বলেছে। যদিও কথা বলতে ওর কষ্ট হচ্ছিল। আমরা খুব খুশি। এতটা আশা করিনি। সবাই হতাশ হয়ে পড়েছিলাম। যেকোনো খারাপ খবর শোনার জন্য প্রস্তুত হচ্ছিলাম। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, রক্তে মারাত্মক সংক্রমণ হওয়ায় গত ২৬ তারিখ প্রিয়াঙ্কা জামানকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে পরদিন প্রিয়াঙ্কা জামানকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এখানে শুরু থেকেই লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে।

গত সোমবার বিকালে স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে জানা যায়, প্রিয়াঙ্কা জামানের রক্তে সংক্রমণ নিয়ন্ত্রণ হলেও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া মোটেই ভালো লক্ষণ না। তখন চিকিৎসকরা জানিয়ে ছিলেন যেহেতু তার বয়স কম, তাই কিছুটা আশা দেখছেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads