সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি : মাশরাফি

গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় মাশরাফি বিন মর্তুজা

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি : মাশরাফি

  • এস এম হালিম মন্টু, নড়াইল
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেছেন,সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের ভাগ্যের উন্নয়নের লক্ষে আমি জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করছি। নড়াইলবাসীর সাহায্য সহযোগিতা এবং নড়াইলবাসী যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি তাদের পাশে থেকে নড়াইলের উন্নয়নে কাজ করে যেতে পারব’। তিনি গতকাল মঙ্গলবার রাতে নড়াইল জেলা পরিষদ হলরুমে স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মাশরাফি বিন মর্তুজা আরো বলেন, ‘মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের জোয়ার চলছে । আসন্ন নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যহত থাকবে এবং আমি নড়াইল-২ থেকে নির্বাচিত হলে  ইনশাল্লাহ নড়াইলও সে উন্নয়নের অংশীদার হবে। নড়াইলবাসীর চেষ্টার পাশাপাশি আমিও উন্নয়নের চেস্টা করছি। সকলে চেষ্টা করলে অবশ্যই আমরা নড়াইলের উন্নয়ন করতে সক্ষম হব’।

তিনি বলেন, ‘আমি খেলার মাঠে কখনো প্রতিহিংসা করিনি। রাজনিতির মাঠেও প্রতিহিংসা করতে চাইনা। নড়াইল-২ আসনে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন। ভোটারা যদি মনে করেন আমি তাদের ভোট পাওয়ার যোগ্য তাহলে তারা আমাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি আমার প্রতিপক্ষদের শ্রদ্ধা করি-সম্মান করি। তারাও যোগ্য প্রার্থী। জনগন যাকে চাইবে তাকেই ভোট দিবেন’।

মাশরাফি আরো বলেন, ‘আমি আমার এলাকার সকল জনগনকে এক চোখে দেখতে দেখি। আমি কাউকেই বেশী বড় এবং কাউকেই ছোট দেখিনা। আমি নড়াইলের সন্তান। নড়াইলবাসী সকলেই আমার কাছে সমান। নড়াইলের প্রতিটি জনগনও যেন আমাকে এক চোখে দেখেন সে প্রত্যাশাই আমি  করি।  তিনি আরো বলেন,আমি আমার পরিবার নিযে ভালই থাকতে পারতাম । কিন্তু আমি একা ভাল থাকতে চাইনা । আমি নড়াইলের জনগনের ভাল মন্দ, সুখ দুঃখের সার্থী হয়ে ও তাদের কাধে কাধ মিলিয়ে নড়াইলের উন্নয়নকে এগিয়ে নিতে চাই। আর এ লক্ষে আমি নির্বাচনে অংশ নিয়েছি’।

মাশরাফি নড়াইলের উন্নয়নে গনমাধ্যমকর্মীদের সকল প্রকার সাহায্য- সহযোগিতা চেয়েছেন। মতবিনিময় সভায় নড়াইলের বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads