সুপ্রভাত বাংলাদেশ

ফাইল ছবি

মতামত

সুপ্রভাত বাংলাদেশ

  • প্রকাশিত ১০ মে, ২০২১

খায়রুল আলম

প্রায় সব শ্রেণির মানুষের কাছে বিস্কুট একটি জনপ্রিয় খাদ্যপণ্য। দেশের কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে সেক্টরটি। প্রায় ১৫ থেকে ১৭ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। করোনা মহামারীতে সংক্রমণের ভয়ে হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় অনেককে নির্ভর করতে হয়েছে ড্রাইজাতীয় খাবারের ওপর। ফলে এ সময়টাতে অন্য সব খাদ্যপণ্যের বাজার সংকুচিত হলেও সচল ছিল বিস্কুটের বিক্রি। ফলে মহামারীর সময় বিস্কুটের বিশ্ব বাজার দখলে সক্ষমতা অর্জন করে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ওমান, কাতার, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিস্কুটের প্রধান ক্রেতা। সরকার রপ্তানি খাতে ২০ শতাংশ ইনসেনটিভ দেওয়ায় তা বিদেশের বাজারে বিক্রি বাড়াতে অবদান রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিসংখ্যান বলছে, বর্তমানে বিস্কুট এবং কনফেকশনারি পণ্যের বাজারের আকৃতি প্রায় ৬ হাজার কোটি টাকারও বেশি। যার মধ্যে ৫০ শতাংশই নামিদামি ব্র্যান্ডের। এই শিল্পের মোট বাজার মূল্যের প্রায় ৩৫৮ মিলিয়ন ডলার অংশীদারিত্ব রয়েছে অলিম্পিক, হক, নাবিস্কো, ড্যানিশ এবং বঙ্গোজসহ নামি ব্র্যান্ডের কোম্পানিগুলোর। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বিস্কুট রপ্তানি করে আয় হয়েছে ৬০০ কোটি টাকারও বেশি (৮০.৪১ মিলিয়ন ডলার), যা আগের বছর অর্থাৎ ২০১৭ সালের প্রায় দ্বিগুণ। আর প্রতি বছর ১৫ শতাংশ হারে এ খাতের বাজার সম্প্রসারিত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী ১০ থেকে ১৫ বছরে জিডিপিতে এই খাতের অবদান ৫ শতাংশ ছাড়িয়ে যাবে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএবিবিএমএ) তথ্য বলছে, ২০১৯ সালে বিস্কুট উৎপাদন ৬৫ হাজার টন ছাড়িয়ে গেছে। বিএবিবিএমএ’র তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার বিভিন্ন ধরনের বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও সংস্থা এ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে।

তবে বিস্কুট উৎপাদনের প্রধান উপাদান গম এবং সয়াবিনের সিংহভাগই আমদানিনির্ভর। সুতরাং সরকারের যথাযথ সহযোগিতা একান্ত কাম্য। আগামী দিনে দেশের অর্থনীতিতে বিস্কুট শিল্প সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন এখন সময়ের ব্যাপার মাত্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads