সারা দেশ

ঈদের আগে

সুন্দরগঞ্জে ৭১ হাজার দুঃস্থ্য পরিবার ১০ কেজি হিসেবে চাল পাচ্ছেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুন, ২০২৩

মোঃ ইমদাদুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭১ হাজার ২৫৬টি দুঃস্থ্য পরিবার পবিত্র ঈদুল আযহার আগে ১০ কেজি হিসেবে চাল সহযোগিতা পাচ্ছেন।
জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ পৌর এলাকার গরীব-দুখী অসহায় মানুষের পবিত্র ঈদুল আযহার দিনে খাদ্য চাহিদা নিশ্চিত করনের লক্ষে সরকারের ত্রান মন্ত্রণালয় হতে ৭১ হাজার ২৫৬টি পরিবারকে ৭১২.৫৬০ টন খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করার জন্য ইউনিয়ন পরিষদগুলোকে নির্দেশাা দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, এ বছর এ উপজেলায় দুঃস্থদের জন্য এটি সব্বোর্চ খাদ্য বরাদ্দ যা প্রকৃত সুবিধাভোগীদের মাঝে প্রদান করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads